Digital School
সত্যি বলতে আমাদের মধ্যে খুব কম মানুষই এরকম আছেন যারা আসলেই নিজেকে নিজে ভালোবাসেন ।কারণ খুব কম মানুষই আছেন যারা একা খুশি থাকতে পারে না। আমাদের নিজের প্রতি নিজের ভালোবাসা আমাদের জীবনযাপনের কোন মান নির্ধারণের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত কম আপনি নিজেকে নিজে ভালোবাসবেন নিজের মনের ভিতর কি চলছে সেটা মন দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করবেন ততবেশি আপনি আপনার লাইফে কনফিউজড এবং ফ্রাস্ট্রেটেড অনুভব করতে শুরু করবেন। এবার প্রশ্নটা হচ্ছে নিজেকে নিজে ভালোবাসাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ যদি আপনি নিজেকে নিজে ভালবাসতে শিখে যান তবে সেটা আপনার সেল্ফ কনফিডেন্স এবং নিজের প্রতি শ্রদ্ধা কে বহুগুণে বাড়িয়ে দেবে ফলে স্বাভাবিক বেশিরভাগ সময় আপনার মধ্যে একটা পজিটিভ মনোভাব কাজ করবে। আর তাছাড়া অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে নিজে ভালোবাসতে শেখাটা অত্যন্ত দরকার। কারণ যে নিজেকেই ভালবাসতে জানেনা সে অন্যকে কিভাবে ভালবাসবে । ফলে আপনার সম্পর্কগুলোর গুণমান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার উপরই নির্ভর করছে যে আপনি নিজে নিজেকে কতোখানি ভালোবাসেন।তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি চাইলে নিজেকে ভালোবাসার এই গুণটা নিজের মতো করে তুলতে পারেন ।স্মার্ট আইডিয়া নাম্বার ১ ঃ
discard your negative filter সব সময় লাইফে বাজে কি হচ্ছে সেটার দিকে নজর দেওয়াটা একটা বাজে অভ্যাস।কারন সব সময় আপনার ফোকাস যদি আপনার লাইফে বাজে কি কি হচ্ছে সেদিকে ই আটকে থাকে তাহলে একটা সময়ের পর আপনার মনে হতে শুরু করবে যে আপনার লাইফে ভালো বলতে কিছুই নেই ।যেটা একেবারেই সত্যি না ।এটা কখনোই সম্ভব না যে একটা মানুষের লাইফে কোন কিছুই ভাল হচ্ছেনা ।একটু দৃষ্টিভঙ্গি পাল্টালেই আপনিও আপনার লাইফে প্রচুর ভালো কিছু করতে পারবেন।আর এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য সবার আগে দরকার আপনার কাছে এই মুহূর্তে যা আছে যেটুকু আছে সেটুকু নিয়ে আগে সন্তুষ্ট হয়ে তারপর নিজের লক্ষ্য গুলো পূরণ করার উদ্দেশ্যে এগোলাম। এখন আপনার কাছে যতটুকু আছে ততটুকুতেই যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন তাহলে কি করে এটা বলতে পারেন যে আরেকটু বেশি পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন? সব সময় আপনি যতখানি চাইছেন ঠিক ততোখানি হয়তো পাবেন না। যেখানে পৌঁছাতে চাইছেন এক্সাক্টলি সেখানে অবি্দ পৌঁছাতে পারবেন না কিন্তু সব সময় এটা মাথায় রাখবেন আপনার কাছে এই মুহূর্তে যা রয়েছে বা যতোটুকু রয়েছে এই পৃথিবীতে এরকম কোটি কোটি মানুষ রয়েছে যারা হয়তো সারাজীবন সেটুকুও কোনদিন পাবে না। তাদের কাছে আপনার জীবনটা স্বপ্নের মত।
স্মার্ট আইডিয়া নাম্বার ২ঃ
distance yourself from those who bring you down
আপনি যাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটান তাদের পাঁচ জনের গড় হলেন আপনি। তাই আপনার যদি এরকম কোন বন্ধু থাকে যে সব সময় আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে তাহলে আপনার এখনই তার সঙ্গ ত্যাগ করা উচিত। অন্যদিকে যদি আপনার কোন বন্ধু আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য অনুপ্রাণিত করে তোলে তবে তার সংস্পর্শে থাকলে আপনি নিজের প্রতি ভালে অনুভব করতে শুরু করবেন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ।যাদের কাছে আপনার কোন দাম নেই তাদেরকে দাম দেওয়ার কোনো মানেই হয় না। নিজের মূল্যটা বুঝতে শিখোন ।যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে সময় কাটাতে থাকলে আপনার নিজের চোখে নিজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই দিন দিন কমে যেতে থাকবে ।তাই শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন যারা আপনাকে উৎসাহিত করে এবং প্রকৃতপক্ষে আপনার ভাল চায়।quality over quantity always
স্মার্ট আইডিয়া নাম্বার ৩ঃ
focus less on winning the approval of thers
সবাই যা করছে আপনাকেও সেটাই করতে হবে তার কোনো মানে নেই বা অন্য কিছু করতে চাইলে যে সবার কাছ থেকে আগে তার জন্য পারমিশন নিতে হবে তারও কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে আপনার সময় সীমিত তাই আজ আপনি যে কাজটা করবেন সেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার সীমিত সময়ের মধ্যে থেকে একটা দিন আপনি সেই কাজে বিনিয়োগ করতে চলেছেন। তাই বাঁচার জন্য অন্যের অনুমতির অপেক্ষায় বসে থাকা আমার মতে নিছক বোকামী। জীবন তখনই সুন্দর হয়ে উঠবে যখন আপনি যে কাজটা করতে চান সেটাই আপনি করবেন আর তার জন্য আপনার অন্য কারো সমর্থন পাওয়ার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হলো নিজে সমর্থনটুকু পাওয়া
স্মার্ট আইডিয়া নাম্বার ৪
stop comparing with others এই সমাজ আমাদের ছোটবেলা থেকে শিক্ষিয়ে এসেছে যে যার কাছে টাকা আছে ক্ষমতা আছে সৌন্দর্য এবং যৌবন আছে তারই একমাত্র এই পৃথিবীতে মূল্য আছে আর যদি আপনি এই মিথ্যাগুলো বিশ্বাস করেন তাহলে জেনে নিন আপনি কখনোই নিজেকে নিজে সত্তিকারের ভালোবাসতে পারবেন না। আপনার মন সবসময় আপনাকে বলতে থাকবে আমার কিছু নেই আমার দ্বারা কিছু হবে না আমি কোন কিছুর যোগ্য না সব সময় ভিতর একটা খালি খালি ভাব কাজ করবে। যখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখনই আবার আপনার অহংকার নতুন করে আর একটু দূরে লক্ষ্য স্থির করে দেবে তাই কে কি করলো কে কি পেল সে দিকে নজর না দিয়ে নিজে কতখানি পেয়েছেন শুধুমাত্র সেদিকে নজর দিন আর যখনই দেখছেন ফেসবুকে কোন পোস্ট হোটস আপের কোন স্ট্যাটাস দেখে অন্য কারো সাথে আপনি না চাইতেও নিজেকে তুলনা করে ফেলেছেন তখন একটা জিনিস মনে রাখবেন যে আসলে ভিতর থেকে কি অবস্থা সেটা কেউ অনলাইনে দেখায়না ।অনলাইনে সবাই ভীষণ হাসিখুশি ভাবে জীবন যাপন করছে এটা তুলে ধরার চেষ্টা করে কিন্তু সেখানে আসল সত্যিটা অন্য কিছু ।
স্মার্ট আইডিয় নাম্বার ৫ঃ
take care of yourself
আপনি নিজের শরীর মন এবং সম্পর্কগুলোর যত্ন রাখার জন্য প্রতিদিন এই কটা কাজ অবশ্যই করা উচিত। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিজের এবং আশেপাশের লোকেদের সাথে ভালো ব্যবহার করা, সুযোগ অনুযায়ী একটু খেলাধুলা করা ,কুসংঙ্গ ত্যাগ করা, নিজের মনের ভিতরে কি চলছে সে দিকে নজর দেওয়া এবং মেডিটেশন করা ।এদের মধ্য থেকে আপনি কটা কাজ করেন যদি একটাও না করেন তাহলে কিভাবে আপনি এটা বলতে পারেন যে আপনি নিজেকে নিজে ভালোবাসেন/দেখুন যদি আপনি চান আজ থেকে আপনার জীবনে পরিবর্তন আসুক তাহলে আজ থেকে আপনাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো আপনি এর আগে কোনদিন করেননি difarent input = different output যেসম্ত জিনিসগুলো আপনাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে সেগুলো থেকে দূরে সরে এবং যেগুলো আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে সেগুলোর দিকে এগিয়ে যান ।নিজেকে ভালোবাসা মানে শুধু মাত্র মানষিক একটা অবস্থা না। এর মানে প্রতিদিন এর জন্য ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তোলা যেগুলো আপনার জীবনটাকে দিনদিন আরও উন্নত করে তুলবে।জীবনে লোকেরা আসবে চলে যাবে বিভিন্ন উৎসব আসবে চলে যাবে চলে যাবে দিন আর রাত আসবে চলে যাবে কিন্তু নিজের প্রতি সত্যিকারের ভালোবাসা সারাজীবন আপনার সাথে থেকে যাবে। যদি আপনি সেটাকে ধরে রাখতে পারেন। তবে এবার যদি আমি পুরো ভিডিওটা রিভিউ করি নিজের প্রতি ভালোবাসার গুন্ডা গড়ে তোলার জন্য আপনাকে মিলিয়ে তিনটি জিনিস করতে হবে।নাম্বার ১ঃ নিজের বেশিরভাগ সময় সেই কাজগুলো করে কাটান যেগুলো আপনার নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে নাম্বার ২ঃ নিজের বেশিরভাগ সময় সেই ব্যাপারে চিন্তাভাবনা করে কাটান যেগুলো আপনার নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে এবং নাম্বার ৩ঃ নিজের বেশিরভাগ সময় সেই সমস্ত মানুষগুলো সাথে কাটান যারা আপনার নিজের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে। সব সময় মনে রাখবেন নিজেকে ভালোবাসা মানে কোন স্বার্থপরতা না কারণ যদি আপনি নিজেকে নিজে ভালোবাসতে না জানেন তাহলে কখনোই আপনি অন্য কাউকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবেন না। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কে নিজে প্রিয়জনদের সঙ্গে এখনই শেয়ার করুন যাতে তারাও নিজেকে ভালোবাসার এই গুণটা নিজের মতো করে তুলতে পারেন।

No comments: